শ্রীনগর, ৩ ফেব্রুয়ারি: ফের উত্তপ্ত ভূস্বর্গ। সোমবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বেহিবাগ এলাকায় এক প্রাক্তন সেনা জওয়ানের বাড়িতে ঢুকে হামলা চালাল জঙ্গিরা। হামলার জেরে গুলিবিদ্ধ হন অবসরপ্রাপ্ত সেনা । এছাড়াও, গুরুতর জখম হন তাঁর স্ত্রী ও কন্যা।
Advertisement
পুলিস সূত্রে খবর, জঙ্গিরা অবসরপ্রাপ্ত সেনার বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় পরিবারের মোট ৩জন জখম হন। দ্রুত তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় প্রাক্তন সেনা জওয়ান মঞ্জুর আহমেদের।
অন্যদিকে, হামলার খবর পেয়েই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়ে প্রাক্তন জওয়ানের মৃত্যু হলেও তাঁর স্ত্রী-কন্যা বর্তমানে বিপন্মুক্ত রয়েছেন।