Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীঘাটের কাকুর শুনানি আজ ভার্চুয়ালে

কালীঘাটের কাকুর শুনানি আজ ভার্চুয়ালে
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থ থাকায় সোমবারও জেল থেকে হাজির করা গেল না সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। কলকাতার নগর দায়রার বিশেষ আদালত আজ, মঙ্গলবার জেল থেকে ভার্চুয়াল শুনানিতে অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দেয় আদালত। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এই অভিযুক্তকে ‘শ্যোন অ্যারেস্ট’ করার বিষয়ে কোর্টে আবেদন করে। কিন্তু তারপরও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয় নিয়ে নানা আইনি জটিলতা সৃষ্টি হয়। এরপরই এদিন মামলাটি শুনানির জন্য উঠলে দেখা যায়, সেখানে সুজয়কৃষ্ণ গরহাজির। সূত্রের খবর, তখনই আদালত প্রশ্ন তোলে, প্রয়োজনে জেলে গিয়ে সিবিআই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে। এদিকে, সিবিআই যে বারবার প্রোডাকশন ওয়ারেন্ট পাঠাচ্ছে তা নিয়ে এদিন কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেন অভিযুক্ত কালীঘাটের কাকু। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, আজ, মঙ্গলবার এনিয়ে শুনানি হবে। তবে বেঞ্চের পর্যবেক্ষণ, প্রোডাকশন  ওয়ারেন্ট আটকানো যাবে না। প্রয়োজনে অনলাইনে হাজির করানো যাবে।                             
Advertisement
সম্পর্কিত সংবাদ