নিজস্ব প্রতিনিধি, তমলুক: কোলাঘাটে বাইক চুরি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম রিন্টু সামন্ত। বাড়ি পিংলা থানার মালিগ্রামে। গত ২৬ফেব্রুয়ারি কোলাঘাটের দেউলিয়া বাজারে বাইক চুরি করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিসের দাবি। ধৃতকে জেরা করে শনিবার দু’টি চোরাই বাইক উদ্ধার হয়েছে। কোলাঘাট থানার ওসি রাজু কুণ্ডু বলেন, ধৃত ব্যক্তি কোলাঘাট থানা এলাকায় একাধিক বাইক চুরির সঙ্গে যুক্ত। দেউলিয়া বাজারে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতকে জেরা করে দু’টি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে।



