সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালীদিঘি পুকুরের সংস্কার শুরু হল। সোমবার পঞ্চায়েতের কর্মীরা নেমে পুকুরের আবর্জনা, কাঠামো সাফাই করেন। কর্মীদের কাজ তদারকি করেন উপ প্রধান প্রদ্যুৎ সর্দার সহ অন্যরা। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ছটপুজো। সেই উপলক্ষ্যে ঘাট সংস্কার করা হয়। আগামী দিনে এখানে লাইটের ব্যবস্থা করা হবে।



