Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালচিনিতে চা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

কালচিনিতে চা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার সকালে কালচিনির নিমতিঝোরা চা বাগানের এক শ্রমিকের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অনুপ ওরাওঁ (২৫)। কয়েকদিন আগে ওই যুবকের বিয়ে ঠিক হয়েছিল। গত রবিবার থেকে ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন শ্রমিকরা বাগানের কাজে গেলে দেখতে পান ওই যুবকের দেহ একটি গাছে ঝুলছে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের লোকজনের অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা হতে পারে না। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ