Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালচিনিতে বাইসনের হামলায় মৃত্যু প্রৌঢ়ের

কালচিনিতে বাইসনের হামলায় মৃত্যু প্রৌঢ়ের
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার সন্ধ্যায় কালচিনির দক্ষিণ সাঁওতালি গ্রামে বাইসনের হামলায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম বুধু ওরাওঁ (৫৫)। এদিন সন্ধ্যায় বাড়ির পাশে মাঠে গোরু আনতে যান ওই প্রৌঢ়। সন্ধ্যায় এলাকায় কুয়াশাও নেমে এসেছিল। সেই সময় জলদাপাড়া জঙ্গলের ঝোঁপ থেকে আচমকা একটি দলছুট বাইসন বেরিয়ে এসে তাঁকে গুঁতো মেরে চলে যায়। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই ব্যক্তি মারা যান। এই ঘটনায় মৃতের পরিবার সরকারি ক্ষতিপূরণ পাবে কি না তা খতিয়ে দেখছে বনদপ্তর।  
Advertisement
সম্পর্কিত সংবাদ