সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনির একটি চা বাগান ও ফালাকাটার ছোট শালকুমার এলাকায় ধর্ষণের ঘটনা সামনে আসায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এই ঘটনা প্রকশ্যে আসতেই তাঁরা অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন। যদিও পুলিস সোমবার অভিযোগ পেয়েই পৃথক ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠায়। আদালত কালচিনির ঘটনায় ধৃতের জেল হেফাজত ও শালকুমারের ঘটনায় ধৃতের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। জয়গাঁ, ধনীরামপুরের খগেনহাট ও কুমারগ্রামের পর ফের ধর্ষণের ঘটনায় জেলাজুড়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।
Advertisement
অভিযোগ, কালচিনির একটি চা বাগানের ১৭ বছরের কিশোরীর স্নানের ভিডিও তুলেছিল প্রতিবেশী কলেজ পড়ুয়া এক তরুণ। তারপর সেই অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ফাঁকা বাড়িতে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে বিকি মুন্ডা নামে ওই তরুণের বিরুদ্ধে। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে সোমবার রাতেই পুলিস বিকিকে গ্রেপ্তার করে। তদন্তে নেমে পুলিস ধৃতের কাছ থেকে সেই মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। পুলিস ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করেছে। সোমবার রাতেই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়। কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা বলেন, ধৃত বিকি মুণ্ডাকে এদিন আলিপুরদুয়ারে আদালতে পাঠানো হয়েছে। আদালত ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছে। ধৃত তরুণের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে, কালীপুজোর আগের দিন ১০ টাকার লোভ দেখিয়ে ফালাকাটার ছোট শালকুমারে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে ৫০ বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ধর্ষণের পরে এই ঘটনা কাউকে বললে নাবালিকাকে অভিযুক্ত প্রৌঢ় প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ।
মনে করা হচ্ছে, ঘটনার পর লজ্জায় ও ভয়ে নাবালিকাটি এতদিন পরিবারের লোকজনকে ধর্ষণের ঘটনাটি কাউকে বলতে পারেনি। সোমবার ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ১১ বছরের ওই নাবালিকা মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস ধর্ষণে অভিযুক্ত প্রৌঢ় শিবু বর্মনকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃত প্রৌঢ় শিবুকে পুলিস আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠায়। ফালাকাটা থানার আইসি শমিত তালুকদার বলেন, আদালত ধৃতকে সাত দিনের পুলিস হেফাজতে পাঠিয়েছে। আদালত ধৃতকে পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়ায় এই ঘটনার তদন্তে আরও সুবিধা হবে। এভাবে সম্প্রতি আলিপুরদুয়ার জেলাজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এর নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। তাদের বক্তব্য, বর্তমানে ডুয়ার্সে ধর্ষণের মতো অত্যন্ত নিন্দাজনক ঘটনা বেড়ে গিয়েছে। জয়গাঁয় ন’বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। খগেনহাটে ছ’বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।