Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরও একজন গ্রেপ্তার

যদুপুরে তৃণমূল কংগ্রেস কর্মী হাসু শেখের খুন ও অঞ্চল সভাপতি বকুল শেখের উপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গোলাম আজম ওরফে জাসিয়ুল

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরও একজন গ্রেপ্তার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: যদুপুরে তৃণমূল কংগ্রেস কর্মী হাসু শেখের খুন ও অঞ্চল সভাপতি বকুল শেখের উপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গোলাম আজম ওরফে জাসিয়ুল। সে উত্তর দরিয়াপুর এলাকার বাসিন্দা। তার স্ত্রী মদিনা বিবি ওই বুথের‌ই তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ১৪ জানুয়ারি হ‌ওয়া খুন ও হামলার ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল গোলাম। পুলিস সূত্রে খবর, ভাইরাল ভিডিও‌ই গোলামকে মারতে দেখা গিয়েছিল। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। সে এতদিন পলাতক ছিল। স্থানীয়দের বক্তব্য, গোলামের সঙ্গে প্রত্যক্ষ বিরোধ ছিল বকুল শেখের। খুনের ঘটনার কিছুদিন আগেই বকুলের সঙ্গে গণ্ডগোলে জড়ায় গোলাম। এমনকী তা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়। তাদের মধ্যে মূলত টাকা পয়সা সংক্রান্ত বচসা ছিল। এছাড়াও গোলাম খুনের ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ। ইতিমধ্যেই পুলিস যদুপুরের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ