Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচকে সিপিএমের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

কালিয়াচকে সিপিএমের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠল সিপিএমের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি কালিয়াচক-২ ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের জানুটোলা এলাকার।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত সদস্য মজিদ শেখের সংসদে একটি ঢালাই রাস্তার কাজ হয়। এই কাজটি হওয়ার কথা ছিল অন্য জায়গায়। অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে কাজটিকে অন্যত্র করিয়েছেন মজিদ শেখ। যা জানাজানি হতেই তাঁর বিরুদ্ধে ব্লক ও পঞ্চায়েত অফিসে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল নেতা আব্দুল বারিক। তিনি বলেন, গত বছর মজিদ শেখের সংসদে একটি রাস্তার কাজ মঞ্জুর হয়। কাজটির শিডিউলে উল্লেখ ছিল মাজের শেখের বাড়ি থেকে নারায়ণ কর্মকারের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ হবে। অথচ সেই কাজটিকে বাসিরুদ্দিন শেখের বাড়ি থেকে শেখ কালিম উদ্দিনের বাড়ি পর্যন্ত করিয়েছেন মজিদ। যা একেবারেই অনৈতিক। বিষয়টি আমি লিখিতভাবে প্রধান ও বিডিওকে জানিয়েছি। 
পঞ্চায়েত সদস্য মজিদ শেখ বলেন, শিডিউলের কাজটি এখনও করা হয়নি। ওই এলাকায় পাইপ লাইনের কাজ না হ‌ওয়া পর্যন্ত রাস্তার কাজ শুরু করা যাবে না।
যে কাজটির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেটি আমি ব্যক্তিগতভাবে করিয়েছি। প্রধান মহিবুর শেখ জানিয়েছেন, বিষয়টি শুনেছি। এরকম হলে ঠিকাদারের বিল আটকে দেওয়া হবে। কালিয়াচক-২ বিডিও বিপ্রতীম বসাক জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হবে। কোনও অনিয়ম ধরা পড়লে পদক্ষেপ করা হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ