Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচক ১ ব্লকে সমস্যায় বাসিন্দারা, দ্রুত কালভার্টের দাবি

কালিয়াচক-১ ব্লকের একেবারে সীমানা এলাকা রাজনগরে মরা পাগলা নদীতে দ্রুত কালভার্ট বসানোর দাবি জোরালো হচ্ছে। এই কালভার্টের উপর দিয়েই দুই গ্রামের বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করত। বহুদিন আগে তৈরি হ‌ওয়ায় কালভার্টটির অবস্থা শোচনীয় হয়ে যায়।

কালিয়াচক ১ ব্লকে সমস্যায় বাসিন্দারা, দ্রুত কালভার্টের দাবি
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচক-১ ব্লকের একেবারে সীমানা এলাকা রাজনগরে মরা পাগলা নদীতে দ্রুত কালভার্ট বসানোর দাবি জোরালো হচ্ছে। এই কালভার্টের উপর দিয়েই দুই গ্রামের বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করত। বহুদিন আগে তৈরি হ‌ওয়ায় কালভার্টটির অবস্থা শোচনীয় হয়ে যায়। কিছু স্থানে ভেঙে পড়ছিল ঢালাই। যার ফলে মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হতো স্থানীয়দের। তারপরেও ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয় বাসিন্দা তথা ছাত্রছাত্রীদের। কারণ, অন্য উপায় ছিল না। দুই পারের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র পথ এই কালভার্ট। কিছুদিন ধরে সেটি মেরামতের জন্য স্থানীয় প্রশাসনকে জানাচ্ছিলেন বাসিন্দারা। এরপর সংস্কার করতে সমস্যা হওয়ায় সেটি ভেঙে দেওয়া হয়।
Advertisement
স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিত্ মণ্ডল ও আসিকুল শেখরা জানান, আমরা জোরালো প্রতিবাদ জানালে কালভার্টটি নতুন করে তৈরি করা হবে বলে জানায় প্রশাসন। কিন্তু এখনও কাজ শুরু হয়নি। পাশেই মাটি ফেলা হয়েছে। আপাতত সেখান দিয়েই যাতায়াত চলছে। বর্ষায় নদীতে জল বাড়লেই সমস্যা তৈরি হবে। ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারবে না। তাই অবিলম্বে সংস্কার প্রয়োজন। 
বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা সরকার স্থানীয়দের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন অসুবিধা হলেও ওই পথ ধরে চলাচল করছেন স্থানীয়রা। বৃষ্টি হলেই সমস্যা তৈরি হতে পারে। আমাদের কাছে অনেকেই অভিযোগ করছেন। এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ। টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়েছে বলেই জানি। তবে কাজ কতদিনে শুরু হবে নিশ্চিত করে বলতে পারছি না। কালিয়াচক ১ এর বিডিও সত্যজিৎ হালদার বলেন, সমস্যাটি জানি। দ্রুত কাজ শুরু হবে। এছাড়া এজেন্সির সঙ্গে কথা বলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ