Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কলাবাড়িতে চিতাবাঘের আক্রমণে জখম মহিলা শ্রমিক

কলাবাড়িতে চিতাবাঘের আক্রমণে জখম মহিলা শ্রমিক
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার বিকেলে নাগরাকাটা ব্লকের আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মহিলা শ্রমিক। কলাবাড়ির ডায়না লাইনের বাসিন্দা ঝালো ওরাওঁ এদিন ওই চা বাগানের ১০ নম্বর সেকশনে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন। সেই সময় আচমকা একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার করলে চিতাবাঘটি পালিয়ে যায়। অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে প্রথমে কলাবাড়ি বাগানের নিজস্ব হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বিন্নাগুড়ির রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, চিতাবাঘের হামলায় জখম মহিলার চিকিৎসা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ