নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামীকাল, মঙ্গলবার তমলুক রাজবাড়ি ময়দানে ২৬তম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলার উদ্বোধন হচ্ছে। ২৪ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মানস ভুঁইয়া, বিপ্লব রায়চৌধুরী সহ বিধায়ক, জেলা প্রশাসন ও পুলিসের একঝাঁক অতিথি উপস্থিত থাকার কথা। মেলা উপলক্ষ্যে ২৬-২৮ডিসেম্বর তাম্রলিপ্ত রাজবাড়িতে তিনদিনের বিশেষ আলোচনা সভা রয়েছে। ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বৌদ্ধ জগতের সঙ্গে প্রাচীন তাম্রলিপ্তের সম্পর্ক’ নিয়ে এই আলোচনা হবে। দেশ বিদেশের শিক্ষাবিদদের উপস্থিতিতে এই আলোচনার সাক্ষী থাকবেন অনেকেই। আগামী ১জানুয়ারি পর্যন্ত এই মেলা চলছে।



