Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল ফের ফুটপাত দখলমুক্ত করার অভিযান

কাল ফের ফুটপাত দখলমুক্ত করার অভিযান
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু কালিয়াচকে। মঙ্গলবার সন্ধ্যায় এনিয়ে আলোচনা করেন কালিয়াচক ব্লক প্রশাসনের আধিকারিকরা। আলোচনায় ছিলেন মালদহ সদরের মহকুমাশাসক ও এসডিপিও। 
Advertisement
এর আগেও ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ব্লক প্রশাসন। কিন্তু সময় চেয়ে নিয়েছিলেন ফুটপাত ব্যবসায়ীরা। দুর্গাপুজোর আগেই সেই সময়সীমা পেরিয়েছে। কিন্তু তারপরেও পদক্ষেপ করেনি প্রশাসন। ফের ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। মহকুমাশাসক পঙ্কজ তামাঙ জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত করতেই আলোচনা হয়েছে। আগামী শুক্রবার থেকে অভিযানে নামা হবে। ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। 
সম্পর্কিত সংবাদ