Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়লা পাচারের মূল বাহন এখন মেয়াদ উত্তীর্ণ পুরনো বাইক

কয়লা পাচারের মূল বাহন এখন মেয়াদ উত্তীর্ণ পুরনো বাইক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কয়লা পাচারে ট্রাক, ট্রাক্টরের তুলনায় বাইকের ব্যবহারই বেশি হচ্ছে। রেজিষ্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ বাইকের ব্যবহার একটু বেশিই। সেই সঙ্গে একাধিক ক্ষেত্রে মডিফায়েড বাইক ব্যবহারও হচ্ছে। সম্প্রতি একাধিক অভিযানে বাজেয়াপ্ত করা বাইক খতিয়ে দেখতে গিয়ে পুলিস কর্তারা এমনই বেশকিছু তথ্য জানতে পেরেছেন। ঘটনায় পুলিস মহল কিছুটা হলেও উদ্বিগ্ন। যদিও কয়লা পাচারে রাশ টানতে পুলিস কোনও খামতি রাখছেনা ।নিত্যনৈমিত্তিক অভিযান জারি রয়েছে। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যসড়কে পুলিসের কড়া নজর রয়েছে। এমনকী গ্রামের রাস্তাতেও পুলিসের নজরদারি চলছে।
Advertisement
পুলিসের চোখে ধুলো দিতে পাচার কারীদের নয়া ছক! জাতীয় ও রাজ্য সড়ক ছেড়ে গ্রামের পথ ধরে পাচারকারীরা অবৈধ কয়লা নিয়ে ছুটছে। এক্ষেত্রে গোরু, মোষের গাড়ি সহ বাইকের ব্যবহার বাড়ছে। বিষয়টি পুলিসের নজর এড়ায়নি। তড়িঘড়ি পুলিসের তরফে গ্রামের রাস্তা গুলিতেও নজরদারি শুরু হয়। একধিক সাফল্যও মিলেছে। জেলা পুলিসের একাধিক থানা সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে চলা অভিযানে কয়লা বোঝাই একাধিক বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তারিও খুবএকটা কম নয়। কোনও ক্ষেত্রে পাচারকারীরা বাইক ফেলেও চম্পট দেয়। ঘটনায় বাজেয়াপ্ত করা বাইকের নথি যাচাই শুরু হতেই একাধিক তথ্য উঠে আসছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, কোনও বাইকের ১৫ বছরের রেজিস্ট্রেশনের মেয়াদ বহু আগেই ফুরিয়ে গিয়েছে। এছাড়াও আরও একাধিক চাঞ্চল্যকর তথ্যও সামনে এসেছে। কোনও ক্ষেত্রে দেখা গিয়েছে বাইকের বিভিন্ন যন্ত্রাংশেরও অদল-বদল করা হচ্ছে। অর্থাৎ বাইক গুলি মডিফাই করা হচ্ছে। কোনও বাইকের ইঞ্জিন বদলে ফেলা হচ্ছে। এছাড়াও একাধিক বাইকের ভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে আস্ত একটা বাইক তৈরি করা হচ্ছে। সেইসঙ্গে কয়লা পাচারের কাজে ব্যবহার করা বাইকের একদম পিছনে সকার জুড়ে দেওয়া হচ্ছে। দু’দিকে পৃথক দু’টি সকার বসানো হচ্ছে। ফলত, বাইকের বহনক্ষমতা আরও খানিকটা বেড়ে যাচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, একেকটি বাইকে একসময়ে কমপক্ষে ১০ কুইন্টাল করে কয়লা বোঝাই করা হয়। পাচারের কাজে ব্যবহার হওয়া বাইকগুলির নম্বর প্লেটও খুব একটা স্পষ্ট থাকে না। দোসর মডিফায়েড বাইক।
Advertisement
সম্পর্কিত সংবাদ