Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়লা পাচার: বিকাশের জামিনের শর্ত শিথিল করল হাইকোর্ট

কয়লা পাচার: বিকাশের জামিনের শর্ত শিথিল করল হাইকোর্ট
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রর জামিনের শর্ত কিছুটা শিথিল করল হাইকোর্ট। বছর দুই আগে কয়লা পাচার কাণ্ডে জামিন পেলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছিল আদালত। সেসব শিথিল করার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিকাশ। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে, এখন থেকে আর প্রতি সপ্তাহে বিকাশকে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে যেতে হবে না। পরিবর্তে তিনি সেখানে হাজিরা দেবেন মাসে একবার। কলকাতার বাইরে না-যাওয়ার শর্তও কিছুটা শিথিল 
Advertisement
করেছে আদালত। কলকাতার বাইরে যেতে পারলেও, কোনওভাবেই আদালতের কাজ ছাড়া বিকাশ পশ্চিম বর্ধমান যেতে পারবেন না। পরিষ্কার জানিয়ে দিল আদালত। বেঞ্চ তাদের নির্দেশে আরও জানিয়েছে, বিকাশ রাজ্যের বাইরে যেতে পারবেন না। উল্লেখ্য, দিন দুই আগেই এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে বিকাশকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিস। 
সম্পর্কিত সংবাদ