Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল নতুনহাটে রাসমেলা

কাল নতুনহাটে রাসমেলা
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নতুন হাটে শতাব্দী প্রাচীন রাসযাত্রা শুরু হল শুক্রবার। এদিন রাসযাত্রা পুজো কমিটির উদ্যোগে রাস ঘোরানো এবং বাৎসরিক কালী পুজো হয়। রবিবার একদিনের মেলা ও পালাগান হবে।
Advertisement
পুজো কমিটির সভাপতি মলিন সিংহ জানান, অতীতে এই রাসমেলার খুব নাম ও জৌলুস ছিল। এই উপলক্ষ্যে দুদিন ব্যাপী রামায়ণ মুখোশ বা মুখা পালা গান হতো। শতাব্দী প্রাচীন এই মেলাকে আমরা সবাই মিলে ধরে রেখেছি।
প্রতিবছর রাসযাত্রা ও মেলার আয়োজন করেন ডাঙ্গাপাড়া ও নতুন হাট গ্রামের বাসিন্দা গৌতম সিংহ, সুমন্ত সিংহরা। সোনাপুর আমবাড়িতেও রাসযাত্রা উপলক্ষ্যে সাত দিনব্যাপী রামায়ণ মুখোশ পালা গান হবে। তার জোর প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ