Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালো কাপড়ে মুখ ঢেকে বাড়িতে হানা

কালো কাপড়ে মুখ ঢেকে বাড়িতে হানা
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: মুখে কালো কাপড় বেঁধে রাতের অন্ধকারে বাড়িতে হামলার অভিযোগ উঠল। ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের ১৩৯নম্বর বোকনাবান্ধার। 
Advertisement
স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার গভীর রাতে ৫-৬ জন দুষ্কৃতী কালো কাপড়ে মুখ ঢেকে কাউয়াবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দেয়। ওই সময় বাড়িতে মা ও মেয়ে ছিলেন। বাড়ির দরজা, জানালায় লাগাতার ধাক্কা দিতে থাকে দুষ্কৃতীরা। শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাঁদের। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পরিবারটি। বাড়ির লোকজন টের পাওয়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে দাবি। এই ব্যাপারে মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চা বাগান নিয়ে এলাকায় দুই পক্ষের ঝামেলা চলছে। যার জেরে ভয় দেখাতেই রাতে ওই ঘটনা ঘটেছে। এই ব্যাপারে লিখিত অভিযোগ জমা পড়লে পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ