Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় ট্রেলারের ধাক্কায় জখম দুই বাইক আরোহী

কাঁকসায় ট্রেলারের ধাক্কায় জখম দুই বাইক আরোহী
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: বুধবার পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসার বসুধা বাসস্ট্যান্ড এলাকায় পথ দুর্ঘটনায় জখম হলেন দুই বাইক আরোহী। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে। এদিন সকালে তাঁরা বাইকে করে পানাগড় থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি ট্রেলার তাঁদের বাইকে মুখোমুখি ধাক্কা মারে। কাঁকসা থানার পুলিস জানিয়েছে, একজনের অবস্থা গুরুতর। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিস পরিস্থিতি স্বাভাবিক করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ