Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় তৃণমূলের বাইক র‌্যালি  

কাঁকসায় তৃণমূলের বাইক র‌্যালি
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: আবাস প্রকল্পে টাকা দেওয়ার মাধ্যমে বহু মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজবাঁধ থেকে আড়া পর্যন্ত কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বাইক র‌্যালি করা হয়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। এদিন বিআর আম্বেদকরকে নিয়ে অমিত শাহর কুরুচিকর মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ