সংবাদদাতা, মানকর: শ্রীমা সারদাদেবীর ১৭২ তম জন্মতিথি পালিত হল কাঁকসার ডোমরা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে। এদিন সকালে মঙ্গল আরতির মাধ্যমে বিশেষ পুজো শুরু হয়। বেদ পাঠ ও গীতা পাঠ করা হয়। পরে এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। আশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দজী বলেন, প্রতিবছর দুর্গাপুর, বুদবুদ ও পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকেও বহু মানুষ মায়ের পুজোয় আশ্রমে আসেন। সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়।



