সংবাদদাতা, মানকর: পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে রবিবার কাঁকসায় দু’টি প্রকল্পের সূচনা হল। কাঁকসার মাধবমাঠ থেকে সিংপাড়া পর্যন্ত একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। সেইসঙ্গে এলাকায় একটি প্রাচীন মন্দিরের সামনে আটচালা নির্মাণের সূচনা করা হয়। রবিবার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Advertisement
মাধবমাঠ থেকে সিংপাড়া যাওয়ার রাস্তাটি বহুদিন ধরে বেহাল রয়েছে। এই রাস্তা বহু মানুষ ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দারা জানান, পাশের শিল্পতালুকের বিভিন্ন গ্রামের বাসিন্দারা সহজে পুরনো জিটি রোড যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করেন। পন্ডালি, সোঁয়াই সহ বিভিন্ন গ্রামের মানুষও পানাগড় স্টেশনে ট্রেন বা বাজার থেকে বাস ধরার জন্য এই রাস্তা দিয়ে যান। এলাকার পড়ুয়ারাও এই রাস্তা দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে যায়। কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে এতদিন অনেককেই ঘুরপথে পানাগড় বাজারে যেতে হতো। এবার রাস্তার হাল ফিরতে চলায় এলাকার মানুষ খুশি।
এদিন এলাকার প্রাচীন মনসা মন্দিরে আটচালা নির্মাণের সূচনা হয়। এই মন্দিরকে ঘিরে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে মুড়ি-মেলা হয়। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে সেই মেলায় বহু মানুষ আসেন। এছাড়া, বছরের বিভিন্ন সময় ভক্তরা এসে পুজো দিয়ে যান। কিন্তু মন্দিরে আটচালা না থাকায় ভক্তরা এতদিন সমস্যায় পড়তেন। আটচালা নির্মাণ হলে মন্দির কর্তৃপক্ষেরও অনুষ্ঠান করতে সুবিধা হবে।
বিশ্বনাথবাবু এদিন বলেন, সেতু, কালভার্ট, রাস্তা ঠিক থাকা খুব দরকার। আমরা এবিষয়ে সর্বদা সচেষ্ট রয়েছি। মানুষও আমাদের পাশে রয়েছেন। তাঁরা জানেন, এই সরকার থাকলে আরও বেশি কাজ হবে। রাজ্যজুড়ে উন্নয়ন হলেও বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।