Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় পুকুর থেকে মিলল রাইফেল 

কাঁকসায় পুকুর থেকে মিলল রাইফেল 
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: কাঁকসা থানার বিষ্ণুপুর এলাকায় সোমবার সরস্বতী পুজোর জন্য মাছ ধরতে গিয়ে একটি পুকুর থেকে উঠে এল একটি একনলা রাইফেল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মলানদিঘী ফাঁড়ির পুলিস। দীর্ঘদিন ধরে জলে পড়ে থাকায় ওই রাইফেলে মরছে ধরেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও এলাকার আরেকটি পুকুর থেকেও এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। পুলিস রাইফেলটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কীভাবে রাইফেল পুকুরে এল তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ