নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বেনিয়ম নিয়ে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত হুঁশিয়ারির পরও মফিয়াদের একাংশ বেপরোয়া। রাজ্য সড়কের পাশেই আস্ত দিঘি ভরাট করতে তৎপর জমি হাঙররা। পরিকল্পনা ছিল পুকুর ভরাট করে প্লটিং করা। যদিও প্রশাসনের কাছে অভিযোগ যেতেই তৎপর হন বিডিও। কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের বেলডাঙা এলাকায় এই পুকুর ভরাট করা হচ্ছিল। বিষয়টি কাঁকসার বিডিও পর্না দের নজরে আনা হয়। অভিযোগ পাওয়ার পরই মঙ্গলবার প্রশাসনিক টিম পাঠিয়ে ওই পুকুর ভরাটের কাজ বন্ধ করা হয়।
Advertisement
বিডিও বলেন, ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা তদন্তে গিয়েছিলেন। কারা এই কাজ করছিল তা চিহ্নিত করা গিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।
কাঁকসা থানা এলাকা থেকে বালি লুটের অভিযোগ দীর্ঘদিনের। এই এলাকাতেই নির্বিচারে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে বার বার। বিভিন্ন নাগরিক সমাজ যা নিয়ে সরবও হয়েছেন। তারপরও পুকুর ভরাট যে চলছে এদিনের ঘটনা ফের তা সামনে এল। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাঁকসা থানার আইসিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে।