Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় অগ্নিদগ্ধ বালকের মৃত্যু

কাঁকসায় অগ্নিদগ্ধ বালকের মৃত্যু
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: পরিত্যক্ত চারচাকা গাড়ির ভিতর খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া এক বালকের মৃত্যু হল। মৃতের নাম শিবা সিংহ(৮)। শনিবার সকাল ১১টা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৩নভেম্বর দুপুরে কাঁকসার রাইস মিল রোডে এলাকারই চার শিশু পরিত্যক্ত চারচাকা গাড়ির ভিতর খেলছিল। আচমকা আগুনে তারা দগ্ধ হয়। সেদিনই তাদের উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দু’জনের অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরে স্থানান্তরিত করা হয়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসার পর কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। স্থানীয় বাসিন্দারা জানান, সেদিন রাস্তার ধারে দাঁড় করানো পরিত্যক্ত গাড়ির বনেটের ভিতর খেলছিল তারা। আচমকা বনেটের নীচে থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। চারজনেই ঝলসে যায়।
সম্পর্কিত সংবাদ