সংবাদদাতা, মানকর: কাঁকসার মলানদিঘির বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের নার্সিং পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রবিবার খুনের অভিযোগ দায়ের করল পরিবার। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সুপ্রিয়া কোটাল(২৩) নামে ওই পড়ুয়ার দেহ কলেজের হস্টেলের রুম থেকে উদ্ধার হয়। তারপর দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সোমবার পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করে বলা হয়, শরীরে আঘাতের চিহ্ন এবং হস্টেল কর্তৃপক্ষের অসহযোগিতা থেকে মনে হচ্ছে মেয়েকে খুন করা হয়েছে।
Advertisement
মৃতার বাবা মোহিত কোটালের অভিযোগ, পাণ্ডবেশ্বরের এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। যুবক দুর্গাপুরের পড়াশোনা করে। গত কয়েকদিন আগে ওই যুবক তাঁর মেয়েকে খুনের হুমকি দিয়েছিল। পাশাপাশি তিনি বলেন, হস্টেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার কোনও লক্ষণ পাওয়া যায়নি। মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। মেয়ের মুখে, পায়ে দাগ রয়েছে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
মৃতার এক আত্মীয় বলেছিলেন, বাবা-মায়ের এক মেয়ে সুপ্রিয়া। বাড়িতেও কোনও অশান্তির পরিস্থিতি হয়নি। ও শুধু বলেছে পরীক্ষায় ফেল করেছি। তবে কী কারণে মৃত্যু হয়েছে আমরা বুঝে উঠতে পারছি না। মেডিক্যাল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার রাজশ্রী গুপ্ত বলেন, ফেল করার বিষয়টি জানা নেই। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।