সংবাদদাতা, মানকর: সোমবার সকালে কাঁকসার প্রয়াগপুর এলাকা থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে কাঁকসা থানার পুলিস। মৃতার নাম মানসী মল্লিক(২৫)। পুলিস সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যরা এদিন সকালে ঘরের মধ্যে তাঁর দেহ দেখতে পান। পুলিস এসে দেহ উদ্ধার করে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



