সংবাদদাতা, মানকর: বৃহস্পতিবার কাঁকসা ট্রাফিক থানায় ‘পথবন্ধু’দের প্রশিক্ষণ কর্মসূচি হল। সেখানে এসিপি(ট্রাফিক) রাজকুমার মালাকার, ওসি(ট্রাফিক) অনুপ হাটি সহ একাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
Advertisement
ট্রাফিক পুলিস জানিয়েছে, রাজ্য সরকার ও আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু সহানুভূতিশীল মানুষকে ‘পথবন্ধু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁরা বিভিন্ন সময় দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করান। কিন্তু দেখা যাচ্ছে, কিছু ক্ষেত্রে তাঁদের ট্রেনিং দরকার। সেবিষয়ে সিএমওএইচকে অনুরোধ করা হয়েছিল। সিএমওএইচ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুর্ঘটনাগ্রস্তদের সহায়তায় কী কী করণীয়-তা চিকিৎসকরা এসে পথবন্ধুদের বুঝিয়ে দিয়েছেন। এর ফলে দুর্ঘটনায় জখমরা সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা পাবেন। এসমস্ত বিষয় শিখে রাখলে সবার কাজে লাগে।
সামনেই গঙ্গাসাগর মেলা। বিভিন্ন এলাকা থেকে গাড়ি নিয়ে পানাগড় হয়ে পুণ্যার্থীরা গঙ্গাসাগরের উদ্দেশে যান। সেসময় এলাকায় প্রচুর গাড়ি চলে। তার আগে এই প্রশিক্ষণ পেয়ে ভালো হয়েছে বলে পথবন্ধুরা মনে করছেন। এদিন প্রশিক্ষণ নেওয়া তরুণ ঠাকুরা বলেন, এবার থেকে দুর্ঘটনা ঘটলে আরও ভালোভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারব। ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা অরুণ ঘোষ বলেন, অনেক কিছু জানলাম। রোগীকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে কীভাবে পৌঁছে দেওয়া যাবে-তা শিখলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কোন বিষয়ে সচেতন থাকতে হবে-সে সম্পর্কেও হাতেকলমে শিক্ষা দেওয়া হয়েছে। মহকুমার বাকি থানা এলাকাতেও এই কর্মসূচি হবে।