সংবাদদাতা, মানকর: শুক্রবার দুপুরে কাঁকসার রাজবাঁধে একটি তেল সংস্থার বটলিং প্ল্যান্টের পিছনের জঙ্গলে আগুন লাগে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টার দিকে আগুন লাগার বিষয়টি কর্মীদের নজরে আসে। দ্রুত খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।



