সংবাদদাতা, মানকর: শুক্রবার কাঁকসার মলানদিঘির একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর নাম সুপ্রিয়া কোটাল(২৩)। তিনি পাণ্ডবেশ্বরের উপর পাড়ার বাসিন্দা। কলেজের পক্ষ থেকে বিষয়টি পুলিসকে জানানো হয়েছে বলে দাবি করা হয়।
Advertisement
মৃতার মা মহুয়া কোটাল বলেন, আমাকে বলা হয়, মেয়ের হঠাৎ শরীর খারাপ হয়েছে। আইসিইউতে ভর্তি রয়েছে। তাড়াতাড়ি আসুন। এসে দেখি, এই অবস্থা। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১২-১টায় ওই হস্টেলের দু’-তিনজন ছাত্রী ওয়ার্ডেনকে জানায়, সুপ্রিয়ার রুম ভিতর থেকে লাগানো। ফোন করলেও ধরছে না। দরজা ভেঙে ঢুকে তাঁকে রুমের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সুপ্রিয়ার আত্মীয় পাপাই রক্ষিত বলেন, বাড়িতে কোনও অশান্তির পরিস্থিতি হয়নি। বাবা-মায়ের এক মেয়ে সুপ্রিয়া। ও শুধু বলেছে, পরীক্ষায় ফেল করেছি। তবে কী কারণে মৃত্যু হল, আমরা বুঝতে পারছি না। মেডিক্যাল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার রাজশ্রী গুপ্ত বলেন, ফেল করার বিষয়টি জানা নেই। পুলিসকে ঘটনার কথা জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, ওড়নার ফাঁস লাগিয়েই সুপ্রিয়া এই ঘটনা ঘটিয়েছে। মৃত ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।