Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় দিঘিতে পড়ে নিখোঁজ যুবক

কাঁকসায় দিঘিতে পড়ে নিখোঁজ যুবক
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: কাঁকসার সিলামপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে থাকা বড় দিঘিতে পড়ে নিখোঁজ হল এক যুবক। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। নিখোঁজ যুবকের নাম প্রদ্যুৎ বাগদি(২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কাঁকসার আড়ার বাসিন্দা। কালীপুজো উপলক্ষ্যে ভরতপুরে মামার বাড়িতে এসেছিলেন। কালীপুজোর রাতে বন্ধুদের সঙ্গে দেখা করতে সিলামপুরে আসেন। সিলামপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে থাকা দিঘিতে তিনি কোনওভাবে পড়ে যান। শুক্রবার দুপুর পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ