Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় বিজ্ঞান মেধা অভীক্ষার ফলাফল ঘোষণা

কাঁকসায় বিজ্ঞান মেধা অভীক্ষার ফলাফল ঘোষণা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র কাঁকসার পক্ষ থেকে বৃহস্পতিবার বিজ্ঞান মেধা অভীক্ষার ফলাফল ঘোষণা করা হল। বাংলা, ইংরেজি ও হিন্দি মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল। এলাকার বিভিন্ন বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ব্লকের পাঁচটি পরীক্ষা কেন্দ্রে ২৩৭৮জন পরীক্ষা দিয়েছিল। তারমধ্যে ১১৯ জনকে পুরস্কৃত করা হবে। এদিন পরীক্ষার ফল ঘোষণার পাশাপাশি এলাকার পরিবেশ দূষণ সমস্যা নিয়ে আলোচনা হয়। বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক রমেশ মণ্ডল বলেন, পানাগড় শিল্পতালুকে অবস্থিত একটি কারখানার দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিডিও ও দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিককে ডেপুটেশন জমা দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরেও এলাকার পরিবেশ দূষণের বিষয়টি জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ