সংবাদদাতা, মানকর: পানাগড় বাজার চৌমাথা থেকে কাঁকসা যাওয়ার রাস্তার উপর থাকা লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। সেতু সংস্কারের দাবিতে ব্লক প্রশাসনকে লিখিত আবেদনও করা হয়েছে। কাঁকসার বিডিও পর্ণা দে বলেন, আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
পানাগড় বাজার চৌমাথা থেকে অফিসপাড়া হয়ে কাঁকসা যাওয়ার রাস্তায় রয়েছে এই লোহার ব্রিজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার জন্য ক্যানেলের উপর ওই সেতু নির্মাণ করা হয়। সেতুর উপর একদিকে লোহার পাইপলাইন সংযুক্ত রয়েছে। এলাকার বাসিন্দারা ক্যানাল পারাপারের জন্য সেতুটি ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, এই সেতু দিয়ে সহজে পানাগড় বাজারে যাওয়া যায়। পানাগড় রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে পৌঁছনো যায়। কিন্তু সেতুটির বেহাল দশার কারণে যাতায়াত করতে ভয় লাগছে। স্থানীয় বাসিন্দা শঙ্কর সাউ বলেন, এই সেতু দিয়ে বহু পড়ুয়া নিয়মিত স্কুলে যায়। জিটি রোডের গাড়ির ভিড় এড়াতে পড়ুয়ারা সেতুটি ব্যবহার করে। সেতুর উপর যাতায়াত বন্ধ হলে এলাকার বাসিন্দাদের সমস্যা হবে। অনেকটা রাস্তা ঘুরে জিটি রোড দিয়ে বাজারে যেতে হবে। তাতে হয়রানি বাড়বে।
স্থানীয় বাসিন্দা বাপি সেন বলেন, সেতু দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। সেতুর পাটাতনের অবস্থা খারাপ। বেশ কিছু জায়গায় রেলিংও ভেঙে গিয়েছে। কিন্তু প্রতিদিন এলাকার বাসিন্দারা ছাড়াও বহু নিত্যযাত্রী সেতু ব্যবহার করে বিলাসপুর, সোঁয়াই সহ বিভিন্ন জায়গায় যান। সংস্কার না হলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেতু মেরামতির দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। ব্লক কংগ্রেসের সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, লোহার সেতুতে জং ধরে ভেঙে গিয়েছে। গণস্বাক্ষর সংগ্রহ করে ব্লক প্রশাসনকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছি।