Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কংক্রিটের রাস্তার কাজের সূচনা

কংক্রিটের রাস্তার কাজের সূচনা
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার বারোবিশার দক্ষিণ রামপুর গ্রামে একটি কংক্রিটের রাস্তার নির্মাণকাজের সূচনা হল। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারোবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, টিএমসিপি’র ব্লক সভাপতি বিকি দাস। ফিতে কেটে কাজের সূচনা করেন পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতি। দক্ষিণ রামপুর মৌজার ১০৩ নম্বর বুথে জেলা পরিষদের রাস্তা থেকে স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন দেবনাথের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তাটি কংক্রিটের তৈরি হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ