নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দলের মিটিং সেরে বাইকে চেপে বাড়ি ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মেরে খুনের অভিযোগ উঠল। ঘটনার জেরে খয়রাশোল ব্লকের বড়রা গ্রামের গরিবপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শেখ নিয়ামুল (৩২)। শনিবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। মৃতের বাবা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন।



