Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টির জেরে ভেস্তে গেল কেকেআর-এর ম্যাচ, ভাগাভাগি পয়েন্ট

বৃষ্টির জেরে ভেস্তে গেল কেকেআর-এর ম্যাচ, ভাগাভাগি পয়েন্ট
  • ২৬ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

কলকাতা: আশঙ্কা ছিলই। খেলা অর্ধেক গড়াতেই সেই আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির জেরে পরিত্যক্ত হয়ে গেল ইডেন গার্ডেন্সে চলা কলকাতা ও পাঞ্জাবের ম্যাচ। শ্রেয়সের পাঞ্জাব পুরোদস্তুর ব্যাটিং করলেও, রান তাড়া করার সুযোগ পেল না কেকেআর। ফলে ১-১ হিসেবে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট।

Advertisement

আজ শনিবার, আইপিএল-এর ৪৪তম ম্যাচে ইডেনে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও  পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথম ব্যাট করতে নেমে কলকাতাকে ২০২ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রেয়সরা। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন প্রভসিমরন। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভারে ৭ রান করে কেকেআর। এরপরেই নামে তুমুল বৃষ্টি। ফলে পণ্ড হয়ে যায় খেলা। ভাগাভাগি হয়ে যায় পয়েন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ