Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কেকেআর বনাম লখনউয়ের ম্যাচ সরছে গুয়াহাটিতে

কেকেআর বনাম লখনউয়ের ম্যাচ সরছে গুয়াহাটিতে
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশঙ্কাটাই সত্যি হতে চলেছে। রামনবমীর দিন নিরাপত্তার কারণে কলকাতা নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচ সরছে গুয়াহাটিতে। সিএবি সূত্রে তেমনটাই খবর। উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল ইডেনে লখনউয়ের বিরুদ্ধে খেলার কথা কেকেআরের। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। কিন্তু সেদিন রামনবমী। পুলিস জানিয়ে দিয়েছে, ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। তাই সূচি বদলানোর আবেদন করা হয়েছিল। তবে তা মানেনি আইপিএল কর্তৃপক্ষ। তাই ম্যাচটি শেষ পর্যন্ত সরানো হচ্ছে। যদিও সরকারিভাবে এখনও ভেন্যু বদলের ঘোষণা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ