Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাহানের শহরে চনমনে নাইটরা

রাহানের শহরে চনমনে নাইটরা
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কলকাতাবাসীর জন্য সুখবর। কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ইডেনেই হবে। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিত্ সাইকিয়া। তবে ৬ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ৮ এপ্রিল দুপুরে। উল্লেখ্য, ৬ এপ্রিল রামনবমীর জন্য কলকাতা পুলিস জানিয়েছিল, তারা নিরাপত্তা দিতে পারবে না। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, ম্যাচটি নাকি গুয়াহাটিতে সরে যেতে পারে। তবে সব জল্পনা উড়িয়ে বোর্ড জানিয়ে দিল, কলকাতাতেই হবে রাহানে-পন্থদের লড়াই।

Advertisement

বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। সোমবার তৃতীয় ম্যাচে নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতেও ছন্দ বজায় রাখতে প্রত্যয়ী শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তাছাড়া ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের হোমটাউন মুম্বই। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের নেতা তিনি। তাই ওয়াংখেড়ের প্রতিটি ঘাস তাঁর চেনা। নিজের শহরে পা রেখে রাহানে বলছিলেন, ‘ওয়াংখেড়েতে ছোট থেকে খেলছি। এই স্টেডিয়াম আমার কাছে খুবই স্পেশাল। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। ছেলেদের বলেছি, শেষ ম্যাচের কথা ভুলে যাও। মুম্বইয়ে শূন্য থেকে শুরু করতে হবে। প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। তবে জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
গত ম্যাচে কলকাতার জয়ের নায়ক ছিলেন কুইন্টন ডি’কক। অপরাজিত ৯৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন প্রোটিয়া ওপেনার। তিনি বলছিলেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় বরাবরই স্পেশাল। রাজস্থানের বিরুদ্ধে দলের সাফল্যে অবদান রাখতে পেরে ভালো লাগছে। পরের ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে চাই।’ গত ম্যাচে অসুস্থতার কারণে সুনীল নারিন খেলেননি। সুযোগ পেয়ে উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেন মঈন আলি। বল হাতে দু’টি উইকেট নেন ইংল্যান্ডের বর্ষীয়ান স্পিনার। তবে মুম্বইয়ের বিরুদ্ধে নারিন দলে ফিরলে হয়তো বসতে হবে মঈনকে। কারণ, নারিন রান পেয়েছিলেন প্রথম ম্যাচে। তাই ওপেনিং কুইন্টনের সঙ্গে তাঁর জুটির দিকে তাকিয়ে থাকবে দল। পাশাপাশি মিস্ট্রি স্পিনার বল হাতেও ত্রাস হয়ে উঠতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ