Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেতৃত্বের ব্যাটনে ধোনি ফিরলেও চেন্নাইয়ের জয় অধরা! হাসতে হাসতে জিতল কলকাতা

নেতৃত্বের ব্যাটনে ধোনি ফিরলেও চেন্নাইয়ের জয় অধরা! হাসতে হাসতে জিতল কলকাতা
  • ১১ এপ্রিল, ২০২৫ ২২:০৪
Prefer us on Google

চেন্নাই: ঘরের মাঠে আরও একবার হারের সম্মুখীন হল চেন্নাই। অধিনায়ক বদলালেও সিএসকে-র ভাগ্যলিপিতে বদল এল না। হাসতে হাসতে ম্যাচ পকেটে পুরল কলকাতা। আজ, শুক্রবার আইপিএল-এর ২৫তম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। ব্যাট করতে নেমে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে সিএসকে। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রানই স্কোরবোর্ডে তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে হাসতে হাসতে ১০.১ ওভারে ম্যাচ জিতে নেয় কেকেআর। ৫৯ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জয়ী নাইট রাইডার্স। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন দুবে। ৩টি উইকেট পান নারিন ও ব্যাটিংয়েও তিনি কলকাতার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ