সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার সকালে হাসিমারা-কালচিনি রাজ্য সড়কের ধারে কুকুরে খুবলে খাওয়া এক নবজাতকের দেহ উদ্ধার করেছে পুলিস। বক্সার মধু জঙ্গলে এই ক্ষতবিক্ষত দেহটি পড়েছিল। সকালে কুকুরের মুখে নবজাতকের দেহটি নজরে পড়তেই স্থানীয়দের মধ্যে শোলগোল পড়ে যায়। খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিস নবজাতকের দেহটি উদ্ধার করে। তবে পথ কুকুরের দল নবজাতকের দেহটি এমনভাবে খুবলে খেয়েছে তাতে পুলিসের পক্ষে বোঝা দুষ্কর হয়েঠে সেটি পুত্র না শিশুকন্যার দেহ। পুলিসের অনুমান, প্ল্যাস্টিকের ব্যাগে মুড়ে কেউ মৃত নবজাতকের দেহটি মধু জঙ্গলে ফেলে দিয়ে যান।
Advertisement
হাসিমারা আউটপোস্টের ওসি বিশ্বজিৎ দে বলেন, ময়নাতদন্তের জন্য দেহটি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



