Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুকুর ছানা পিষে দেওয়ার ভিডিও আপলোড, অভিযুক্তকে খুঁজছে পুলিস

ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বেশি ভিউ পাওয়ার আশা থাকে অনেকেরই। এমনই ভিডিও তুলে পুলিসের নজরে এক যুবক। কী সেই ভিডিও? প্রচণ্ড গতিতে বাইক ছুটিয়ে কুকুর ছানাকে পিষে দেওয়ার ভিডিও করে এক যুবক।

কুকুর ছানা পিষে দেওয়ার ভিডিও আপলোড, অভিযুক্তকে খুঁজছে পুলিস
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বেশি ভিউ পাওয়ার আশা থাকে অনেকেরই। এমনই ভিডিও তুলে পুলিসের নজরে এক যুবক। কী সেই ভিডিও? প্রচণ্ড গতিতে বাইক ছুটিয়ে কুকুর ছানাকে পিষে দেওয়ার ভিডিও করে এক যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিন্দার ঝড় ওঠে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনাটি ময়নাগুড়ি শহরের। ক্ষিপ্ত পশুপ্রেমীরা শুক্রবার দ্বারস্থ হন থানায়। অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে বলে জানায় পুলিস। অভিযুক্তর মোবাইল ফোন বন্ধ রয়েছে। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ওই যুবক পলাতক। খোঁজ চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ