Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ছ’দিনের ট্রেনিং

কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ছ’দিনের ট্রেনিং
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ছ’দিনের ট্রেনিং শেষে নারকেল গাছে ওঠানামার জন্য মেশিন তুলে দেওয়া হল। শনিবার তমলুক ব্লকের নারকেলদায় তাম্রলিপ্ত গুচ্ছ সমিতিতে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় সরকারের কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের কোলকাতা কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর অমিয় দেবনাথ, ডেভেলপমেন্ট অফিসার শ্রীতমা বিশ্বাস সহ আরও অনেকে ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলায় ২০জনকে নারকেল গাছে ওঠানামা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ৩০ডিসেম্বর থেকে ওই ট্রেনিং শুরু হয়। শনিবার প্রশিক্ষণ শেষে ২০জনের হাতে শংসাপত্র এবং নারকেল গাছে চড়ার মেশিন দেওয়া হয়। এছাড়াও বোর্ডের পক্ষ থেকে এক বছরের জন্য ইনস্যুরেন্স করানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ