Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপ, সাগরে হাজারেরও বেশি ‘ভূতুড়ে’ ভোটার, নালিশ তৃণমূলের

কেউ মারা গিয়েছেন ১০ বছর আগে। কারও গত হয়েছেন বছর চারেক আগে। তবুও নাম রয়েছে ভোটার তালিকায়! পাশাপাশি দুই বিধানসভায় নাম রয়েছে, এমন ভোটারের খোঁজও মিলেছে।

কাকদ্বীপ, সাগরে হাজারেরও বেশি ‘ভূতুড়ে’ ভোটার, নালিশ তৃণমূলের
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ মারা গিয়েছেন ১০ বছর আগে। কারও গত হয়েছেন বছর চারেক আগে। তবুও নাম রয়েছে ভোটার তালিকায়! পাশাপাশি দুই বিধানসভায় নাম রয়েছে, এমন ভোটারের খোঁজও মিলেছে। তালিকায় নাম রয়েছে, অথচ সংশ্লিষ্ট বিধানসভার বাসিন্দাই নয়—এমন বহু নামও সামনে আসছে। সাগর ও কাকদ্বীপ বিধানসভার ভোটার তালিকা নিয়ে এই ধরনের একাধিক অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
Advertisement
গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৫৯ নম্বর বুথে ৩০ থেকে ৩৫ জন মৃত ব্যক্তি এবং এলাকার বাসিন্দা নন, এমন ২০ থেকে ২৫ জনের নাম ভোটার লিস্টে রয়েছে বলে অভিযোগ। কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। যেমন মিনতি রাণা নামে এক বৃদ্ধা বলেন, ‘চার বছর আগে স্বামী মারা গিয়েছেন। তাঁর নামের রেশন কার্ড জমা দিতে বলা হয়েছিল। অথচ দেখছি ভোটার তালিকায় তিনি এখনও জীবিত।’ একই বক্তব্য মৃত কাশীনাথ রাণার স্ত্রী বৈশাখী রাণার। তাঁর অভিযোগ, ‘১০ বছর আগে স্বামী মারা গিয়েছেন। সরকারি কাগজপত্র রয়েছে।  কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। পঞ্চায়েতকে বিষয়টি বলার পরও ওরা কিছু করেনি।’ এ প্রসঙ্গে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  সন্দীপ পাত্র বলেন, ‘ভোটার তালিকা স্ক্রুটিনি চলছে। মৃত ভোটারদের নাম অবিলম্বে যাতে বাদ দেওয়া হয়, সেই ব্যবস্থা করা হবে।’
এদিকে, কাকদ্বীপে হাজার খানেক ভুয়ো ভোটারের হদিশ মিলেছে বলে জেলা প্রশাসনের কাছে নালিশ জানানো হয়েছে। সূত্রের খবর, সেখানে এখনও পর্যন্ত প্রায় এক হাজার নাম পাওয়া গিয়েছে, যাঁরা এই বিধানসভার বাসিন্দাই নন। এ প্রসঙ্গে জেলায় নির্বাচনী বিভাগের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘প্রশাসনিক স্তরে তদন্ত করা হবে। অভিযোগ ঠিক হলে, তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ