Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কেকেআর ও লখনউয়ের ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা, সিএবিকে চিঠি

আগামী ৬ এপ্রিল ইডেনে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। কিন্তু সেই ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কেকেআর ও লখনউয়ের ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা, সিএবিকে চিঠি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৬ এপ্রিল ইডেনে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। কিন্তু সেই ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ ওইদিন রামনবমী রয়েছে। রাজ্যজুড়ে একাধিক শোভাযাত্রা ও মিছিল বের হবে। সেই কারণে পর্যাপ্ত পুলিস কেকেআরের ওই ম্যাচের জন্য দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে লালবাজার। তাই ৬ এপ্রিল ইডেনে যাতে ম্যাচটি না হয় সেই আর্জি জানিয়ে সিএবিকে চিঠি দিয়েছে কলকাতা পুলিস। বিষয়টির গুরুত্ব বুঝে সিএবি, বিসিসিআইকে জানিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এমনিতেই ইডেনে খেলাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। তার উপর আইপিএলের কেকেআরের ম্যাচ। তাই বাড়তি নিরাপত্তা দিতে প্রয়োজন হয় প্রচুর পুলিসকর্মীর। যা ওইদিন রামনবমীর দিন সম্ভব হবে না বলেই লালবাজার সূত্রে জানা গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ইডেনেই প্রথম খেলা রয়েছে কেকেআরের। সেই ম্যাচে আরসিবির মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ