Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

কেজরিওয়ালের পক্ষে প্রচারে যাবেন শত্রুঘ্ন

কেজরিওয়ালের পক্ষে প্রচারে যাবেন শত্রুঘ্ন
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে বিজেপি বিরোধী লড়াইয়ে আম আদমি পার্টিকে সমর্থন দিয়েছে তৃণমূল। এবার অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে প্রচারে অংশ নিতে চলেছেন তৃণমূল সাংসদ তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। শেষ লগ্নের প্রচারে ১ ও ২ ফেব্রুয়ারি প্রচারে অংশ নেবেন শত্রুঘ্ন সিনহা। মূলত পূর্বাঞ্চলীয় ভোটারদের ভোট আপের বাক্সে নিয়ে আসতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, দিল্লিতে বিজেপিকে হারাতে পারবে একমাত্র আপ। সেই কারণেই অরবিন্দ কেজরিওয়ালের দলকে সমর্থন জানানো হয়েছে। এর আগে বিজেপি বিরোধী লড়াইয়ে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিকে সমর্থন দিয়েছিল তৃণমূল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ