সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার জাজিগ্রাম রেলগেটে কাজের জন্য আংশিক সময় ধরে বন্ধ থাকবে। এতে যানজট এড়াতে পদক্ষেপ নিচ্ছে কাটোয়া ট্রাফিক বিভাগ। রেলের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শুক্রবার থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত ওই রাস্তা এড়াতে অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ভোগ এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
Advertisement
এনিয়ে কাটোয়া ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী বলেন, রেলগেট বন্ধ থাকাকালীন বর্ধমান থেকে কাটোয়ার দিকে আসা পণ্যবাহী লরি বা অন্যান্য গাড়িগুলিকে কৈচর-কড়ুই রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর ওই গাড়িগুলি বড়ডাঙা দিয়ে এসটিকেকে রোডে উঠবে। পাশাপাশি কাটোয়া থেকে বর্ধমান বা কেতুগ্রামের দিকে যাওয়া গাড়িগুলিকে কৈচর হয়েই বর্ধমান কাটোয়া রাস্তা ধরতে হবে।
কাটোয়া-বর্ধমান গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন বর্ধমান থেকে প্রচুর পণ্যবাহী গাড়িগুলি কাটোয়া হয়ে এসটিকেকে রোড দিয়ে যাতায়াত করে। কিন্তু ওই কাটোয়া-বর্ধমান রোডের উপরেই কাটোয়া-বর্ধমান শাখার রেলগেটটি রয়েছে। সেখানেই কাজ করা হবে। তাই প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত ওই রেলগেটে কাজ করা হবে। ফলে তীব্র যানজটের আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে কাটোয়া মহকুমা পুলিসকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তাই সেখানে পুলিস ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। জানা গিয়েছে, ছোট গাড়িগুলির ক্ষেত্রে বিকল্প রাস্তা রয়েছে। জাজিগ্রাম রেলগেটের কাছেই কাটোয়া বাইপাস রোড রয়েছে। ওই রাস্তা দিয়ে কাটোয়া শহরে প্রবেশ করা যাবে। তারপর কাটোয়া শহর দিয়ে বর্ধমান কাটোয়া রোডে উঠতে পারবে বলে ট্রাফিক পুলিস জানিয়েছে।