সংবাদদাতা, ডোমকল: কাজুবাদাম ভেবে ভুল করে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ডোমকলের দশ পড়ুয়া। স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে গাছ থেকে তারা ওই ফল পেড়ে খায়। বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বমি ও পেট ব্যথা। বেগতিক বুঝে তড়িঘড়ি তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। আপাতত সেখানেই চিকিৎসাধীন দশ পড়ুয়া। বুধবার বিকেলের ডোমকলের হিতানপুরে এই ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত পড়ুয়ারা সবাই সুস্থ ও বিপদমুক্ত। এক অভিভাবক বলেন, স্কুল থেকে ফিরতেই হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে ছেলের। এরপরে বমি শুরু হয়ে যায়। আমরা জিজ্ঞাসা করলে জানায়, রাস্তার ধারের ফল খেয়েছে। তখনই বুঝতে পারি ওরা নিশ্চয়ই বিষাক্ত কিছু খেয়েছে। এরপরেই ছেলেকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তারবাবু জানালেন, ছেলে এখন সুস্থ আছে। স্কুলের প্রধান শিক্ষক নওশাদ শেখ বলেন, স্কুল ছুটির পরে ওরা বাড়ি ফেরার সময় ওই বিষাক্ত ফল খেয়েছে। ঘটনা শোনা মাত্রই হাসপাতালে এসেছি। হাসপাতালের ডাক্তারবাবুরা জানালেন, ওরা সবাই সুস্থ আছে।
ডোমকল মহকুমা স্পেশালিটি হাসপাতালে সুপার চিকিৎসক সৌরভ শীল বলেন, ওরা এখন সবাই মোটামুটি সুস্থ আছে। সবার চিকিৎসা চলছে। সেরকম হলে রাতেই ছুটি দিয়ে দিতে পারি।
ডোমকল মহকুমা স্পেশালিটি হাসপাতালে সুপার চিকিৎসক সৌরভ শীল বলেন, ওরা এখন সবাই মোটামুটি সুস্থ আছে। সবার চিকিৎসা চলছে। সেরকম হলে রাতেই ছুটি দিয়ে দিতে পারি।



