Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কাজ শিখে স্বনির্ভরতা

‘হার স্কিল, হার ফিউচার’ এই নামে একটি প্রকল্প চালু করেছে দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিরটি (এনএলইউ)। প্রকল্পটি মূলত স্বামীহারাদের কথা ভেবে চালু করা হয়েছে। উইমেন’স কালেকটিভ ফোরাম, লুম্বা ফাউন্ডেশন ও সিআইআই ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্পটি চালু করা হয়।

কাজ শিখে স্বনির্ভরতা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘হার স্কিল, হার ফিউচার’ এই নামে একটি প্রকল্প চালু করেছে দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিরটি (এনএলইউ)। প্রকল্পটি মূলত স্বামীহারাদের কথা ভেবে চালু করা হয়েছে। উইমেন’স কালেকটিভ ফোরাম, লুম্বা ফাউন্ডেশন ও সিআইআই ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্পটি চালু করা হয়। এতে অন্তত এক লক্ষ বিধবাকে সাহায্য করা যাবে বলে আশাবাদী এনএলইউ। সেখানকার মুখপাত্র জানান, যেসব বিধবার নিজস্ব কোনও রোজগার নেই, তাঁরা নেহাতই অসহায় হয়ে পড়েন। তাঁদের সাহায্য করতেই বিভিন্নরকম প্রশিক্ষণ দেওয়া হবে। হাতের কাজ, বড়ি বানানো, আচার তৈরি, বাগান সাজানো ইত্যাদি শেখানোর পর তা থেকে রোজগারের উপায়ও বলে দেওয়া হবে। অনুষ্ঠানে একটি বুকলেটও প্রকাশ করা হয় এনএলইউ-এর তরফে। তাতে বিধবাদের শ্বশুরবাড়ির সম্পত্তিতে কতটা অধিকার এবং কীভাবে তাঁরা তা পাবেন সে বিষয়ে বিস্তারিত জানানো রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, মহিলাদের হাত শক্ত করলে তবেই সামাজিক বদল ও উন্নত সম্ভব। এই ধারণা থেকেই নানা সামাজিক প্রকল্প, সভা, সেমিনার ইত্যাদির আয়োজন করতে উদ্যোগী এনএলইউ দিল্লি।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ