নিজস্ব প্রতিনিধি, মালদহ: কাজে ফাঁকি দিলেই হবে বদলি। কর্মসংস্কৃতির হাল ফেরাতে এই নয়া পদক্ষেপ নিয়েছে ইংলিশবাজার পুরসভা। ইতিমধ্যে বোর্ড মিটিংয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান। তাঁর কথায়, সবকিছু পুনর্গঠন করছি। বোর্ড মিটিংয়ে বলেছি, কাজের নিরিখে বদলি হবে। ভালো কাজ না করলে সেই কর্মীকে সরিয়ে দেওয়া হবে।
Advertisement
দীর্ঘদিন ধরেই পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছিল। সময়মতো কাজ না হওয়ার অভিযোগ করেন নাগরিকরা। বিভিন্ন কাজে বারবার ঘুরতে হয় তাঁদের। বিভিন্ন মহল থেকে এমন কিছু অভিযোগ পাওয়ার পরে পুর কর্তৃপক্ষ বোর্ড মিটিংয়ে এনিয়ে আলোচনা করে। পুরসভার কর্মসংস্কৃতির হাল ফেরাতে এই নয়া দাওয়াই।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওপরতলা থেকে নিচুতলা- কাউকেই রেয়াত করা হবে না। পুরসভার যে কোনও বিভাগের কোনও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা কী? সংশ্লিষ্ট কর্মীকে অন্যত্র বদলি করে দেওয়া হতে পারে।
নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যেও একাধিক পদক্ষেপ করতে চলেছে ইংলিশবাজার পুরসভা। আয় বৃদ্ধির লক্ষ্যে এবার তাদের নজরে শহরের ভাড়া বাড়িগুলি। পুরসভা সূত্রে খবর, শহরে এমন অনেক বাড়ি আছে যেখানে মোটা অঙ্কের বিনিময়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। অথচ পুরসভাকে দেওয়া হয় শুধু প্রাইভেট হোল্ডিং ট্যাক্স। চেয়ারম্যান জানান, যে কোনও বাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহার হলে তার জন্য কর দিতে হবে।
এছাড়াও খরচ কমাতে রাশ টানা হবে বিদ্যুতের বিল এবং গাড়ির তেলে। বিদ্যুতের বিল কমাতে শহরজুড়ে এলইডি লাইট বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এখনও বিভিন্ন রাস্তায় পুরসভার ভবনে ৫০০ থেকে ১ হাজার ওয়াটের লাইট ব্যবহার করা হয়। এই সমস্ত লাইট পরিবর্তন করে এলইডি লাইট বসানো হবে। এলইডি লাইট বসানো হলে আলোর পরিমাণ এক থাকলেও বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে বলে ধারণা পুরবোর্ডের। লাগাম টানা পুরসভার গাড়ির তেলের খরচেও।
পুর চেয়ারম্যান বলেন, পুরসভার আয় বৃদ্ধি ও টাকার অপব্যবহার রুখতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। অনেক জায়গায় অপব্যবহার হচ্ছে শুনতে পাচ্ছি। সেটা আমরা তদন্ত করছি। যদি কোনও দপ্তরের টাকা অপব্যবহার হয়, তাহলে কঠোর পদক্ষেপ করা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওপরতলা থেকে নিচুতলা- কাউকেই রেয়াত করা হবে না। পুরসভার যে কোনও বিভাগের কোনও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা কী? সংশ্লিষ্ট কর্মীকে অন্যত্র বদলি করে দেওয়া হতে পারে।
নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যেও একাধিক পদক্ষেপ করতে চলেছে ইংলিশবাজার পুরসভা। আয় বৃদ্ধির লক্ষ্যে এবার তাদের নজরে শহরের ভাড়া বাড়িগুলি। পুরসভা সূত্রে খবর, শহরে এমন অনেক বাড়ি আছে যেখানে মোটা অঙ্কের বিনিময়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। অথচ পুরসভাকে দেওয়া হয় শুধু প্রাইভেট হোল্ডিং ট্যাক্স। চেয়ারম্যান জানান, যে কোনও বাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহার হলে তার জন্য কর দিতে হবে।
এছাড়াও খরচ কমাতে রাশ টানা হবে বিদ্যুতের বিল এবং গাড়ির তেলে। বিদ্যুতের বিল কমাতে শহরজুড়ে এলইডি লাইট বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এখনও বিভিন্ন রাস্তায় পুরসভার ভবনে ৫০০ থেকে ১ হাজার ওয়াটের লাইট ব্যবহার করা হয়। এই সমস্ত লাইট পরিবর্তন করে এলইডি লাইট বসানো হবে। এলইডি লাইট বসানো হলে আলোর পরিমাণ এক থাকলেও বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে বলে ধারণা পুরবোর্ডের। লাগাম টানা পুরসভার গাড়ির তেলের খরচেও।
শহরের বিভিন্ন পার্কিং প্লেসগুলিকে একটা নির্দিষ্ট পদ্ধতির আওতায় আনা হবে। এর ফলে পার্কিংয়ের মাধ্যমে যেমন পুরসভার কর আদায় হবে, কর্মসংস্থানও বাড়বে।