সংবাদদাতা, করণদিঘি: শীতের পোশাক সহ কম্বল কেজি দরে বিক্রি করতে করণদিঘি, টুঙ্গিদিঘি ও ডালখোলা বাজারে হাজির উত্তরপ্রদেশের ব্যবসায়ীরা। জাতীয় সড়কের পাশেই অস্থায়ী দোকান করে বিক্রি হচ্ছে শীতকালে ব্যবহার করা জিনিস। এতদিন বাজারে সব্জি সহ মুদি দোকানের বিভিন্ন জিনিসপত্র কেজি দরে বিক্রি হতো। শীতের পোশাকও একইভাবে বিক্রি হচ্ছে দেখে কিছুটা অবাক স্থানীয়রা।
Advertisement
মুরাদাবাদের বাসিন্দা ব্যবসায়ী মহম্মদ সাকির জানিয়েছেন, এবছর প্রায় ২০ জনের একটি দল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে কম্বল সহ সোয়েটার ও অন্যান্য শীতকালীন পোশাক বিক্রির দোকান বসিয়েছে। কেজি দরেই কেনা বলে সেভাবেই বিক্রি করতে হয়।
সাকির জানান, পাতলা কম্বল প্রতি কেজি ৩৫০ টাকা ও মোটা ৪০০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। ডিসেম্বর শুরু হতেই বিক্রি অনেকটা বেড়েছে। টুঙ্গিদিঘির বাসিন্দা বিনয় সিংহ জানিয়েছেন, ভিনরাজ্য থেকে কম্বল বিক্রেতারা আসায় কিছুটা হলেও স্থানীয় দোকানদারদের বিক্রি কমেছে।