Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজ বন্ধ, নিকাশির জন্য খোঁড়া গর্ত অবিলম্বে বোজানোর দাবি

কাজ বন্ধ, নিকাশির জন্য খোঁড়া গর্ত অবিলম্বে বোজানোর দাবি
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: নিকাশি নালা তৈরির জন্য খোঁড়াখুঁড়ি শুরু হয়েছিল দিন পনেরো আগে। স্থানীয় মানুষের বাধায় সেই কাজ বন্ধ হয়ে যায়। খোঁড়া গর্ত বেশ কিছুটা বুঝিয়ে ফেললেও এখনও বিপজ্জনক হয়ে আছে বেশ কিছুটা অংশ। এই গর্ত কর হয়েছিল করিমপুর–কৃষ্ণনগর রাজ্য সড়ক লাগোয়া জমিতে। গর্ত থেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। তাঁরা এই গর্ত দ্রুত বুজিয়ে ফেলার আবেদন করেছেন পঞ্চায়েতের কাছে। তেহট্ট থানার বেতাই-১ গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেই জল জমে। সেই জায়গায় আগে থেকেই একটা নিকাশি নালা ছিল। কিন্তু সেটি আবর্জনা ও মাটিতে ভর্তি হয়ে আছে। সেই নিকাশি নালা দিয়ে আর জল যাচ্ছে না। সেই এলাকায় আবার একটি নিকাশি নালা তৈরির জন্য তিন লক্ষ টাকা অনুমোদন করে গ্রাম পঞ্চায়েত। সেই টাকায় এই কাজ দিন পনেরো আগে শুরু হয়। কিন্তু গ্রামবাসীরা এই কাজে বাধা দেয়। গ্রামবাসীদের অভিযোগ, নিকাশি নালা তৈরির জন্য যে ভাবে রাজ্য সড়কের লাগোয়া মাটি কাটা হচ্ছে। তাতে যে কোনও দিন নিকাশি নালা তৈরি হওয়ার পরেও বড় দুর্ঘটনা ঘটতে পারে। কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক তেহট্ট মহকুমার মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম। এই রাস্তা দিয়ে সারা দিনরাতে কয়েক হাজার গাড়ি চলাচল করে। রাস্তা লাগোয়া এই গর্ত ভয়াবহ দুর্ঘটনা ডেকে আনতে পারে। এলাকার বাসিন্দা  হীরেন পান্ডা বলেন, নিকাশি নালার জন্য গর্ত কাটা হয়েছিল। সেই গর্ত বেশ কিছুটা বুঝিয়ে ফেলা হলেও এখনও অনেকটা গর্ত আছে। এই ভাবে ব্যস্ত রাস্তা লাগোয়া যে গর্ত থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা এই গর্ত বন্ধ করার জন্য পঞ্চায়েতকে বারবার অনুরোধ করেছি। কিন্তু এখানও পর্যন্ত তা হয়নি। বাজার কমিটির সম্পাদক পার্থ বিশ্বাস বলেন, বাসিন্দাদের দাবি ঠিক। এই রাস্তায় সব সময় গাড়ি চলাচল করে। সেই গাড়ি পাশ দিতে গেলে ওই গর্তের  উপর চলে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। 
Advertisement
বেতাই-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা মণ্ডল বলেন, এলাকার বাসিন্দারা আমাকে বিষয়টি জানিয়েছেন। কিছু সমস্যার জন্য ওটা বন্ধ করা হয়নি। খুব তাড়াতাড়ি সেটা বুজিয়ে ফেলা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ